বন্ধু হতে চেয়ে তোমার

দেখা হয়েছে: 2.5K

শিল্পী: সুবীর নন্দীঅ্যালবাম: মাটির মানুষসুরকার: সত্য সাহাগীতিকার: মোঃ রফিকুজ্জামানবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গন্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে
তাতেই আমি ধন্য হলাম

না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে
তবু অন্য হাজার জনের মাঝেই
আমি অনন্য হলাম
শত্রু বলে গন্য হলাম

তোমার অনুরাগে নইবা হলাম ছন্দময়
বিরূপ মনের ভাবনা হলাম সে-ও মন্দ নয়
আমি বৈরী হলেও দোষ কি বলো
সে তোমার জন্য হলাম

Transliteration in English

bandhu hate cheye tomar
shatru bale ganj halam
tabu ekta kichu hayechi je
tatei ami dhanj halam
na hay bhejale na ektu hasi brishtite
amay dekhe jballe agun oi drishtite
tabu onj hajar janer majhei
ami onanj halam
shatru bale ganj halam
tomar onurage naiba halam chandamay
birup maner bhabna halam se-o mand nay
ami boiri haleo dosh ki balo
se tomar janj halam