বলো না কোথায় তুমি
দেখা হয়েছে: 382
Bangla Lyrics
বলোনা কোথায় তুমি, এবুকে আছো কোন পাশে?
বলোনা কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।
জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়।
রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে,
তুমি আছো বলে, ফাগুন আসে কোলে।
মনের নাওটা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে।
কখনো বা তুমি এ হৃদয়ে হারাও
কখনো তুমি এসে সামনে দাড়াও
হাতে হাত রেখে ছুঁয়ে দেওনা আমাকে
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।
Transliteration in English
balona kothay tumi, ebuke acho kon pashe? balona kothay tumi, acho ki mishe nihshbase? maner ghare jatan kare tomay rekhechi apan kare। bhalobasa diye tumi dao rangiye, e kon preme nile jariye।। jochna namao tumi hriday anginay amar prithibi sajao madhu purnimay। rat sheshe bhor namao kato bhalobese saradin jariye rakho sukheri abeshe, tumi acho bale, phagun ase kole। maner naota tumi dolao anamne chabi haye thako tumi e maner gahine। kakhno ba tumi e hridye harao kakhno tumi ese samne darao hate hat rekhe chuye deona amake maner ghare jatan kare tomay rekhechi apan kare। bhalobasa diye tumi dao rangiye, e kon preme nile jariye।।