বল কারে খুঁজিস ক্ষ্যাপা | Bol Kare Khujish Khyapa | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
বল কারে খুঁজিস ক্ষ্যাপা
Bol Kare Khujish Khyapa
Key Lyrics
ফকির লালন সাঁই
বল কারে খুঁজিস ক্ষ্যাপা
দেশ-বিদেশে ।
আপন আপন ঘর খুঁজিলে
রতন পাই অনা’সে ।।
দৌড়াদৌড়ি দিল্লি-লাহোর
আপনার কোলে রয় ঘোর
নিরূপ আলেক সাঁই মোর
আত্মা রুপে সে ।।
যে লীলে ব্রহ্মাণ্ডের পর
সে লীলে ভাণ্ড মাঝার
ঢাকা যেমন চন্দ্র আকার
মেঘের পাশে ।।
আপনাকে আপনি চেনা
সেই বটে মূল উপাসনা
লালন কয় আলেক বেনা
কর তার দিশে ।।
Transliteration in English
bal kare khujis kshjapa Bol Kare Khujish Khyapa Key Lyrics phakir lalan sai bal kare khujis kshjapa desh-bideshe । apan apan ghar khujile ratan pai ona’se ।। douradouri dilli-lahor apnar kole ray ghor nirup alek sai mor atma rupe se ।। je lile brahmander par se lile bhand majhar dhaka jeman chandr akar megher pashe ।। apnake apni chena sei bate mul upasna lalan kay alek bena kar tar dishe ।।
