বসন্তে কি শুধু কেবল ফোটা
দেখা হয়েছে: 21
Bangla Lyrics
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে।
দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা রে।
যে ঢেউ ওঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে।
যে ঢেউ পড়ে তাহারো সুর জাগছে সারা বেলা রে।
বসন্তে আজ দেখ্ রে তোরা ঝরা ফুলের খেলা রে।।
আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে।
চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে।।
আমার গুরুর আসন-কাছে সুবোধ ছেলে ক’জন আছে।
অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে।
উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা ফুলের খেলা রে।।
Transliteration in English
basnte ki shudhu kebal phota phuler mela re। dekhis ne ki shukno pata jhara phuler khela re। je dheu othe tari sure baje ki gan sagar jure। je dheu pare taharo sur jagche sara bela re। basnte aj dekh re tora jhara phuler khela re।। amar prabhur payer tale shudhui ki re manik jbale। charne tar lutiye kade laksh matir dhela re।। amar gurur asan-kache subodh chele k’jan ache। obodh jane kol diyechen, tai ami tar chela re। utasabraj dekhen cheye jhara phuler khela re।। Transliteration in English basnte ki shudhu kebal phota phuler mela re। dekhis ne ki shukno pata jhara phuler khela re। je dheu othe tari sure baje ki gan sagar jure। je dheu pare taharo sur jagche sara bela re। basnte aj dekh re tora jhara phuler khela re।। amar prabhur payer tale shudhui ki re manik jbale। charne tar lutiye kade laksh matir dhela re।। amar gurur asan-kache subodh chele k’jan ache। obodh jane kol diyechen, tai ami tar chela re। utsabraj dekhen cheye jhara phuler khela re।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বসন্তে কি শুধু কেবল ফোটা” গানটি কে গেয়েছেন?
“বসন্তে কি শুধু কেবল ফোটা” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বসন্তে কি শুধু কেবল ফোটা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার অনাদিকুমার দস্তিদার।
“বসন্তে কি শুধু কেবল ফোটা” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বসন্তে কি শুধু কেবল ফোটা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।