বাংলা Lyrics

দেখা হয়েছে: 204

Bangla Lyrics

ঝিরি ঝিরি বৃষ্টি পরছে, বৃষ্টির হাত থেকে
দাড়িয়েছেন চায়ের দোকানে। চায়ের
দোকানে বাজছে গান। আপনি বাইরের দিকে
তাকিয়ে আছেন কখন থামবে বৃষ্টি আর
আনমনেই শুনছেন গান। ধরা যাক, গানটা
পছন্দ হয়ে গেল, পছন্দ হয়ে গেল গানের
কথাগুলো। বৃষ্টি থেমে গেলে বাসায় ফেরার
পথে সারাক্ষনই মাথায় রয়ে গেল গানটা।
কিংবা ধরা যাক, অফিসেই যাচ্ছেন,
পথিমধ্যে জ্যামে হোক বা যেখানেই হোক
কোন গান পছন্দ হয়ে গেল। অবসরে গানটি
আর গানের কথাগুলো সংগ্রহ করার ইচ্ছে হলো
আপনার। সার্চও দিলেন, দেখা গেল অনেক
ঘেঁটে ঘেঁটে যা পেলেন বেশিরভাগই
ইংরেজীতে বাংলিশ অবস্থায়, বা পেলেও
অগোছালো বড্ড।
মনমেজাজ খানিকটা বিগড়ে যেতেই পারে।
যা হোক, মন মেজাজ বিগড়ানো কমাতে
গেলেন ইউটিউবে গান খুঁজতে। সেখানে
গিয়েও আরেক ঝামেলা, একই নামে কত গান,
দেখা গেল আসলে হয়তো আপনার কাঙ্খিত
গানটিই নয়, কিংবা গান পেলেও মিউজিক
ভিডিও ম্যাচ করে না। আরো কত্ত কিছু!!!
এইসব নানা রকম ঝক্কি ঝামেলা দূর করে
আরো সহজে বাংলা গানের লিরিকস খুঁজে
দেয়ার কাজটি শুরু করেছে বাংলা Lyrics
মোটামুটি স্বতন্ত্রতা বজায় রেখেই
ইউজারদের কথা মাথায় রেখে সাজানো
হয়েছে সাইটটি। বিশাল বর্ননায় না গিয়ে
না হয় এর মূল বৈশিষ্ট্যগুলো দেখে নেইঃ
ক) সম্পূর্ণ বাংলায় এবং ইউনিকোড ভিত্তিক
সাইট। কাজেই সবগুলো লিরিকস পাওয়া যাবে
বাংলাতেই।
খ) প্রতিটি গানের মিউজিক ভিডিও দেখার
সুবিধার জন্য সাথে ভিডিও (যদি থেকে
থাকে) / ইউটিউব লিংক এমবেডেড করে
দেয়া আছে।
গ) গানের লিরিকস এর পাশাপাশি গানটির
বিভিন্ন তথ্য (সুরকার, গীতিকার, এ্যালবাম
নাম, প্রকাশকাল, শিল্পী ইত্যাদি)
ঘ) গানগুলো গানের ধারা অনুযায়ী ভাগ করা
রয়েছে। আপনি চাইলেই আপনার পছন্দমত
ক্যাটাগরীর গানের লিরিকসগুলো খুঁজে নিতে
পারবেন।
ঙ) সাবস্ক্রিপশনের মাধ্যমে ই-মেইলেই
লিরিকস পাওয়ার সুবিধা।

Transliteration in English

jhiri jhiri brishti parche, brishtir hat theke
dariyechen chayer dokane। chayer
dokane bajche gan। apni bairer dike
takiye achen kakhan thambe brishti ar
anamnei shunchen gan। dhara jak, ganta
pachand haye gel, pachand haye gel ganer
kathagulo। brishti theme gele basay pherar
pathe sarakshanai mathay raye gel ganta।
kingba dhara jak, ophisei jachchen,
pathimdhje jjame hok ba jekhanei hok
kon gan pachand haye gel। obasre ganti
ar ganer kathagulo sanggrah karar ichche halo
apnar। sarchao dilen, dekha gel onek
ghete ghete ja pelen beshirbhagai
ingrejite banglish obsthay, ba peleo
ogochalo badd।
manmejaj khanikta bigre jetei pare।
ja hok, man mejaj bigrano kamate
gelen iutiube gan khujte। sekhane
giyeo arek jhamela, ekai name kat gan,
dekha gel asle hayto apnar kangkhit
gantii nay, kingba gan peleo miujik
bhidio mjach kare na। aro katt kichu!!!
eisab nana rakam jhakki jhamela dur kare
aro sahje bangla ganer lirikas khuje
deyar kajti shuru kareche bangla Lyrics
motamuti sbatantrta bajay rekhei
iujarder katha mathay rekhe sajano
hayeche saitti। bishal barnnay na giye
na hay er mul boishishtjgulo dekhe neih
k) sampurn banglay ebang iunikod bhittik
sait। kajei sabgulo lirikas paoa jabe
banglatei।
kh) pratiti ganer miujik bhidio dekhar
subidhar janj sathe bhidio (jadi theke
thake) / iutiub lingk embeded kare
deya ache।
g) ganer lirikas er pashapashi gantir
bibhinn tathj (surkar, gitikar, e্jalbam
nam, prakashkal, shilpi itjadi)
gh) gangulo ganer dhara onujayi bhag kara
rayeche। apni chailei apnar pachandamat
kjatagrir ganer lirikasgulo khuje nite
parben।
ng) sabskripashner madhjme i-meilei
lirikas paoar subidha।