বিরহের গুলবাগে মোর ভুল ক’রে আজ ফুটলো কি বকুল

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বিরহের গুলবাগে মোর ভুল ক’রে আজ ফুটলো কি বকুল।

অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে এলে কি বুলবুল।

এলে কি পথ ভুলে মোর আঁধার রাতে ঘুম-ভাঙানো চাঁদ,
অপরাধ ভুলেছ কি, ভেঙেছে কি অভিমানের বাঁধ।
মরণ আজ মধুর হলো পেয়ে তব চরণ রাতুল।।

ওগো প্রদীপ নিভে আসে ইহারি ক্ষীণ আলোকে,
দেখে নিই শেষ দেখা যত সাধ আছে চোখে।

হে চির-সুন্দর মোর, বিদায়-সন্ধ্যা মম
রাঙালে এ কি রঙে উদয় ঊষার সম
ঝ’রে পড়ুক তব পায়ে আমার এই জীবন-মুকুল।।

Transliteration in English

birher gulbage mor bhul k’re aj phutlo ki bakul।

obelay kunjbithi munjrite ele ki bulbul।

ele ki path bhule mor adhar rate ghum-bhangano chad,
opradh bhulech ki, bhengeche ki obhimaner badh।
maran aj madhur halo peye tab charan ratul।।

ogo pradip nibhe ase ihari kshin aloke,
dekhe nii shesh dekha jat sadh ache chokhe।

he chir-sundar mor, biday-sandhja mam
rangale e ki range uday ushar sam
jh’re paruk tab paye amar ei jiban-mukul।।