বিশ্ব ভুবন সৃষ্টি তোমার | Biswa Bhubon Srishti Tomar | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
Biswa Bhubon Srishti Tomar
শিল্পী-অনুরাধা পড়োওয়াল
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী
মহাকালী মহামায়া
মহাভয় হারিণী।।
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী।
সুর অসুর সবাই মাগো,
তোমার মায়ায় ভবে এলো।।
তোমার অংশে তোমার ছেলে।।
কেমন করে অসুর হলো
রুদ্ররূপ ধরে আবার
হও মা অসুর বিনাশিনী।
মহাকালী মহামায়া
মহাভয় হারিণী ;
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী।
অসুর হতে কেউ তো মাগো,
চায়নি কভু মহাকালী,
আর্ত রূপে সৃষ্টি করে,
দিচ্ছ আবার করতালি।।
পুত্র যদি দানব হয়,
তোমার সেতো আপনজন।।
স্নেহের পরশ দিয়ে মাগো।।
শান্ত কর ওদের মা।
কাতর কন্ঠে চাইছে ক্ষমা
শোন বিপদ তারিণী।
মহাকালী মহামায়া
মহাভয় হারিণী;
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী।
মহাকালী মহামায়া
মহাভয় হারিণী
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী।
Transliteration in English
bishb bhuban srishti tomar Biswa Bhubon Srishti Tomar shilpi-onuradha parooal bishb bhuban srishti tomar tumi jiban pradayini mahakali mahamaya mahabhay harini।। bishb bhuban srishti tomar tumi jiban pradayini। sur osur sabai mago, tomar mayay bhabe elo।। tomar ongshe tomar chele।। keman kare osur halo rudrrup dhare abar hao ma osur binashini। mahakali mahamaya mahabhay harini ; bishb bhuban srishti tomar tumi jiban pradayini। osur hate keu to mago, chayni kabhu mahakali, art rupe srishti kare, dichch abar kartali।। putr jadi danab hay, tomar seto apanajan।। sneher parash diye mago।। shant kar oder ma। katar kanthe chaiche kshama shon bipad tarini। mahakali mahamaya mahabhay harini; bishb bhuban srishti tomar tumi jiban pradayini। mahakali mahamaya mahabhay harini bishb bhuban srishti tomar tumi jiban pradayini।