ভালবাসার এই কিরে খাজনা | Bhalobashar Ei Kire Khajana | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ভালবাসার এই কিরে খাজনা
Bhalobashar Ei Kire Khajana
ছায়াছবি: আগমন
কথা: তরুন মজুমদার
সঙ্গীত: হেমন্ত মুখার্জী
শিল্পী: মান্না দে ও আশা ভোঁসলে
ভালবাসার এই কিরে খাজনা।।
দিয়ে ফাঁকি ওরে পাখি
যতই ডাকি আর ফেরে না
ভালবাসার এই কিরে খাজনা !
মায়ারও খড়কুটা দিয়া
যে বাসা বাঁধলি
আকাশের ডাক শুনে কি
তারে ভুলেই গেলি।
মায়ারও খড়কুটা দিয়া
যে বাসা বাঁধিলাম
আকাশের ডাক শুনে হায়
তারে ভুলেই গেলাম।
এই শুন্য ঘরে বাজে রে শোন
বিসর্জনের বাজনা
ভালবাসার এই কিরে খাজনা !
[তবে কেন আপন আপন
করে মিছে মরি
ছায়ারে বাঁধিতে চাই
দু’বাহু আকড়ি]-২
ফাঁকি দিয়ে পালায় ছায়া
রেখে যায় কান্না।
ভালবাসার এই কিরে খাজনা !
বিফল স্বপন নিয়া অচেনা আকাশে
উড়ে উড়ে ডানা যে তোর অবশ হয়ে আসে।
বিফল স্বপন নিয়া অচেনা আকাশে
উড়ে উড়ে ডানা আমার অবশ হয়ে আসে।
একবারও ঘরের কথা তোর কি মনে হয়না ?
ভালোবাসার এই কিরে খাজনা !
দিয়ে ফাঁকি ওরে পাখি
যতই ডাকি আর ফেরে না
[ভালোবাসার এই কিরে খাজনা!]-২
Transliteration in English
bhalbasar ei kire khajna Bhalobashar Ei Kire Khajana chayachbi: agaman katha: tarun majumdar sanggit: hemant mukharji shilpi: manna de o asha bhosle bhalbasar ei kire khajna।। diye phaki ore pakhi jatai daki ar phere na bhalbasar ei kire khajna ! mayarao kharkuta diya je basa badhli akasher dak shune ki tare bhulei geli। mayarao kharkuta diya je basa badhilam akasher dak shune hay tare bhulei gelam। ei shunj ghare baje re shon bisarjner bajna bhalbasar ei kire khajna ! [tabe ken apan apan kare miche mari chayare badhite chai du’bahu akri]-2 phaki diye palay chaya rekhe jay kanna। bhalbasar ei kire khajna ! biphal sbapan niya ochena akashe ure ure dana je tor obash haye ase। biphal sbapan niya ochena akashe ure ure dana amar obash haye ase। ekbarao gharer katha tor ki mane hayna ? bhalobasar ei kire khajna ! diye phaki ore pakhi jatai daki ar phere na [bhalobasar ei kire khajna!]-2
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ভালবাসার এই কিরে খাজনা | Bhalobashar Ei Kire Khajana | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।