ভালবাসা মোরে ভিখারী করেছে

দেখা হয়েছে: 246

Bangla Lyrics

ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালাখানি
নয়নের জলে যে কথা জানাই, সে ব্যথা আমার কেহ বোঝে নাই
মেঘের মরমে যে মিনতি কাঁদে চাঁদ বুঝিবে না জানি
ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী

মাধবীলতা গো আজ তুমি আছ ফুলের স্বপন সুখে
একদিন যবে ফুল ঝরে যাবে লুটাবে ধূলির বুকে
খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়, কখনো হাসায় কখনো কাঁদায়
মুক হয়ে যায় কারও মুখরতা, কারও মুখে জাগে বাণী
ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী

Transliteration in English

bhalbasa more bhikhari kareche tomare kareche rani
tomarai duyare kurate esechi phele deoa malakhani
nayner jale je katha janai, se bjatha amar keh bojhe nai
megher marme je minti kade chad bujhibe na jani
bhalbasa more bhikhari kareche tomare kareche rani
madhbilta go aj tumi ach phuler sbapan sukhe
ekdin jabe phul jhare jabe lutabe dhulir buke
kheyali premer khela bojha day, kakhno hasay kakhno kaday
muk haye jay karao mukharta, karao mukhe jage bani
bhalbasa more bhikhari kareche tomare kareche rani