ভালোবাসা মোরে ভিক্ষারী করেছে – Bhalobasa More Bhikhari Koreche

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ভালোবাসা মোরে ভিক্ষারী করেছে
Bhalobasa More Bhikhari Koreche
তাল: কাহারবা (৮ মাত্রা)
ছায়াছবি: কল্পতরু
কথা: মোহিনী চৌধুরী
সুর: কমল দাশগুপ্ত
শিল্পী: জগন্ময় মিত্র
ভালোবাসা মোরে ভিক্ষারী করেছে
তোমারে করেছে রাণী
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
ফেলে দেওয়া মালাখানি।
নয়নের জলে যে কথা জানাই,
সে ব্যথা আমার কেহ বোঝে নাই।
মেঘের মরমে যে মিনতি কাঁদে,
চাঁদ বুঝিবে না জানি
ভালোবাসা মোরে ভিক্ষারী করেছে
তোমারে করেছে রাণী।
মাধবীলতা গো মাধবীলতা,
আজ তুমি আছো ফুলের স্বপন সুখে
একদিন যবে ফুল ঝরে যাবে,
লুটাবে ধূলির বুকে
খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়
কখনো হাসায় কখনো কাঁদায়
মূক হয়ে যায় কারও মুখরতায়
কারও মুখে জাগে বাণী
ভালোবাসা মোরে ভিক্ষারী করেছে
তোমারে করেছে রাণী।

Transliteration in English

bhalobasa more bhikshari kareche
Bhalobasa More Bhikhari Koreche
tal: kaharba (8 matra)
chayachbi: kalpatru
katha: mohini choudhuri
sur: kamal dashgupt
shilpi: jaganmay mitr

bhalobasa more bhikshari kareche
tomare kareche rani
tomarai duyare kurate esechi
phele deoa malakhani।

nayner jale je katha janai,
se bjatha amar keh bojhe nai।
megher marme je minti kade,
chad bujhibe na jani
bhalobasa more bhikshari kareche
tomare kareche rani।

madhbilta go madhbilta,
aj tumi acho phuler sbapan sukhe
ekdin jabe phul jhare jabe,
lutabe dhulir buke
kheyali premer khela bojha day
kakhno hasay kakhno kaday
muk haye jay karao mukhartay
karao mukhe jage bani
bhalobasa more bhikshari kareche
tomare kareche rani।