Bhul Bhenge Gele Kache Asbe | পিন্টু ভট্টাচার্য
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ভুল ভেঙে গেলে কাছে আসবে
Bhul Bhenge Gele Kache Asbe
কথা: শ্যামল গুপ্ত
সুর: অনল চট্টোপাধ্যায়
শিল্পী: পিন্টু ভট্টাচার্য
সব সয়ে যে তোমায় এতো ভালোবেসেছে
একদিন তাকে ভালোবাসবে
জানতাম আমি জানতাম
ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম।
[এ চোখে যতই জল আসুক নেমে
তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে]-২
আমায় নতুন করে চিনতে পেরে
তোমারও দুচোখ জলে ভাসবে
জানতাম আমি জানতাম
ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম।
বুকভরা অনুরাগ আছে যার
অভিমানটুকু করা সাজে তার
সে শুধু পারে দিতে বিরহের দাম
আমি জানতাম
যে প্রদীপ নিভে গিয়ে তোমায় খুঁজে
তুমি ছাড়া তার ব্যথা কে আর বোঝে?
এ আঁধারে আগুনের পরশে তোমার
আবার সে জ্বলে উঠে হাসবে
জানতাম আমি জানতাম
ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম
সব সয়ে যে তোমায় এতো ভালোবেসেছে
একদিন তাকে ভালোবাসবে
জানতাম আমি জানতাম
ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম।
Transliteration in English
bhul bhenge gele kache asbe Bhul Bhenge Gele Kache Asbe katha: shjamal gupt sur: onal chattopadhjay shilpi: pintu bhattacharj bhul bhengge gele kache asbe ami jantam sab saye je tomay eto bhalobeseche ekdin take bhalobasbe jantam ami jantam bhul bhengge gele kache asbe ami jantam। [e chokhe jatai jal asuk neme tumi ta muchiye debe tomar preme]-2 amay natun kare chinte pere tomarao duchokh jale bhasbe jantam ami jantam bhul bhengge gele kache asbe ami jantam। bukabhra onurag ache jar obhimantuku kara saje tar se shudhu pare dite birher dam ami jantam je pradip nibhe giye tomay khuje tumi chara tar bjatha ke ar bojhe? e adhare aguner parshe tomar abar se jbale uthe hasbe jantam ami jantam bhul bhengge gele kache asbe ami jantam sab saye je tomay eto bhalobeseche ekdin take bhalobasbe jantam ami jantam bhul bhengge gele kache asbe ami jantam।
