ভোরের কুয়াশা
দেখা হয়েছে: 526
Bangla Lyrics
ভোরের কুয়াশায় শিশিরে ভেজা
রাতের ঝরা ফুল
ফেরারী এই মন পলাতক জীবন
খুঁজে ফেরে তার কুল
তোমাকেই শুধু খুঁজে যাওয়া
জীবনের সব না পাওয়া
সব কিছু ভুলে এই মন
সেই ক্লান্ত পথিক হতাশার সীমানায়
দাঁড়িয়ে আছে সারাক্ষণ।
বেদনার নীলে জমা ক্ষত এই বুকে
ডানা ভাঙ্গা সেই পাখি কাঁদে
সব পাখি ঘরে ফেরে গোধূলির আলোতে
নীড় হারা আমি এই রাতে
জীবনের সব না পাওয়া
সব কিছু ভুলে এই মন
সেই ক্লান্ত পথিক হতাশার সীমানায়
দাঁড়িয়ে আছে সারাক্ষণ।
সাগরের তীরে বসে শত ঢেউ গোনা
বালুচরে মিছে খেলা ঘর বাঁধা
ঘর ভাঙ্গা ঢেউ এসে খেলা ঘর ভেঙ্গে যায়
ছেঁড়া তার ভাঙ্গা সুর সাধা
জীবনের সব না পাওয়া
সব কিছু ভুলে এই মন
সেই ক্লান্ত পথিক হতাশার সীমানায়
দাঁড়িয়ে আছে সারাক্ষণ।
Transliteration in English
bhorer kuyashay shishire bheja rater jhara phul pherari ei man palatak jiban khuje phere tar kul tomakei shudhu khuje jaoa jibner sab na paoa sab kichu bhule ei man sei klant pathik hatashar simanay dariye ache sarakshan। bednar nile jama kshat ei buke dana bhangga sei pakhi kade sab pakhi ghare phere godhulir alote nir hara ami ei rate jibner sab na paoa sab kichu bhule ei man sei klant pathik hatashar simanay dariye ache sarakshan। sagrer tire base shat dheu gona baluchre miche khela ghar badha ghar bhangga dheu ese khela ghar bhengge jay chera tar bhangga sur sadha jibner sab na paoa sab kichu bhule ei man sei klant pathik hatashar simanay dariye ache sarakshan।