ভোর হল যেই শ্রাবণশর্বরী

দেখা হয়েছে: 87

Bangla Lyrics

ভোর হল যেই শ্রাবণশর্বরী

তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥

গন্ধ তারি রহি রহি বাদল-বাতাস আনে বহি,

আমার মনের কোণে কোণে বেড়ায় সঞ্চরি॥

বেড়া দিলে কবে তুমি তোমার ফুলবাগানে–

আড়াল ক’রে রেখেছিলে আমার বনের পানে।

কখন গোপন অন্ধকারে বর্ষারাতের অশ্রুধারে

তোমার আড়াল মধুর হয়ে ডাকে মর্মরি॥

Transliteration in English

bhor hal jei shrabanasharbri
tomar beray uthal phute henar manjri॥
gandh tari rahi rahi   badal-batas ane bahi,
amar maner kone kone beray sanchri॥
bera dile kabe tumi tomar phulbagane–
aral k’re rekhechile amar baner pane।
kakhan gopan ondhkare   barsharater oshrudhare
tomar aral madhur haye dake marmri॥