ভ্রান্তি
দেখা হয়েছে: 668
Bangla Lyrics
অন্ধকারে বসত করে যায়না দেখা দেয়াল চিড়ে
দূরের ঐ নীল আসমান
একটি বার দুচোখ মেলে
হৃদয় পথে দুপা ফেলে
দেখ হৃদয় আকাশের সমান
ঘরের চালে জোছনা ঝড়ে
সারা নিশি ভর
চোখেরই জল যায় যে ছুয়ে আমারই অধর
কোথায় তুমি যাও হারিয়ে
দেখ দেখ এ জল একবার ছুয়ে
এযে আমার আবেগ ভরা বান
রং এর তোড়ে রং হারিয়ে
ফেলে আপন ঘর
ধুলির শহর দিচ্ছ পাড়ি
আমায় করে পর
যেওনা গো তুমি চলে
বারে বারে এই হৃদয় বলে
তুমি যে মোর পবিত্র বিধান
Transliteration in English
ondhkare basat kare jayna dekha deyal chire durer oi nil asman ekti bar duchokh mele hriday pathe dupa phele dekh hriday akasher saman gharer chale jochna jhare sara nishi bhar chokherai jal jay je chuye amarai odhar kothay tumi jao hariye dekh dekh e jal ekbar chuye eje amar abeg bhara ban rang er tore rang hariye phele apan ghar dhulir shahar dichch pari amay kare par jeona go tumi chale bare bare ei hriday bale tumi je mor pabitr bidhan