মধুর চেয়ে মিষ্টি – Madhur Cheye Mishti

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

 মধুর চেয়ে মিষ্টি

Madhur Cheye Mishti
ছায়াছবি: সন্তান (১৯৯৯)
কথা: লীলা চৌধুরী
সুর: অসীম চ্যাটার্জী
কণ্ঠ: গৌতম ঘোষ
[মধুর চেয়ে মিষ্টি মাগো
তোমার মুখের হাসি
ওই হাসিমুখ দেখব বলে
তোমার কাছে আসি]-২
[তুমি হারানো সেই মা
তুমি আমার মা]-২
মধুর চেয়ে মিষ্টি মাগো
তোমার মুখের হাসি।
[সব হারায়ে পথে পথে
ঘুরেছিলাম নিরাশাতে]-২
[স্নেহের পরশ তুমি দিলে]-২
টানলে কাছে মা
[তুমি হারানো সেই মা
তুমি আমার মা]-২
মধুর চেয়ে মিষ্টি মাগো
তোমার মুখের হাসি।
[পিতা-মাতার এমন স্নেহ
আমার মত পায়না কেহ
মা পেয়েছি বোন পেয়েছি
ধন্য আমি মা]-২
দুঃখ তোমার করবই দূর
কথা দিলাম মা
তুমি হারানো সেই মা
তুমি আমার মা
মধুর চেয়ে মিষ্টি মাগো
তোমার মুখের হাসি
ওই হাসিমুখ দেখব বলে
তোমার কাছে আসি
[তুমি হারানো সেই মা
তুমি আমার মা]-৩

Transliteration in English

madhur cheye mishti

Madhur Cheye Mishti
chayachbi: santan (1999)
katha: lila choudhuri
sur: osim chjatarji
kanth: goutam ghosh

[madhur cheye mishti mago
tomar mukher hasi
oi hasimukh dekhab bale
tomar kache asi]-2
[tumi harano sei ma
tumi amar ma]-2
madhur cheye mishti mago
tomar mukher hasi।

[sab haraye pathe pathe
ghurechilam nirashate]-2
[sneher parash tumi dile]-2
tanle kache ma
[tumi harano sei ma
tumi amar ma]-2
madhur cheye mishti mago
tomar mukher hasi।

[pita-matar eman sneh
amar mat payna keh
ma peyechi bon peyechi
dhanj ami ma]-2
duhkh tomar karabai dur
katha dilam ma
tumi harano sei ma
tumi amar ma
madhur cheye mishti mago
tomar mukher hasi
oi hasimukh dekhab bale
tomar kache asi
[tumi harano sei ma
tumi amar ma]-3