মাটির প্রদীপ রয় যে চেয়ে

দেখা হয়েছে: 664

শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়অ্যালবাম: সংকল্পসুরকার: রবীন চট্টোপাধ্যায়গীতিকার: শৈলেন রায়বছর: 1949বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

মাটির প্রদীপ রয় যে চেয়ে নীল গগনে
নয়ন মেলে সন্ধ্যাতারার নিমন্ত্রণে।।

চোখের চাওয়ায় সাঁঝের হাওয়ায় সুর এলো
কুলায় ফেরা পাখীরা সব গান পেলো
মল্লিকা দল গন্ধ উতল আপন হারা আপন মনে
সন্ধ্যা তারার নিমন্ত্রণে নীল গগনে।।

সাধের শিশির প্রাণ দুলিয়ে কয়
মন মুকুরে ধরেছে চাঁদ আর সে দূরে নয়গো আর দূরে সে নয়।

সাগর হিয়ায় মিলায় নদী গান গেয়ে
পেয়েছি যা ধন্য আমি তাই পেয়ে
স্বপন ভরা নয়ন বলে
দেখা পেলাম শুভক্ষণে শুভক্ষণে।।

Transliteration in English

matir pradip ray je cheye nil gagne
nayan mele sandhjatarar nimantrne।।
chokher chaoay sajher haoay sur elo
kulay phera pakhira sab gan pelo
mallika dal gandh utal apan hara apan mane
sandhja tarar nimantrne nil gagne।।
sadher shishir pran duliye kay
man mukure dhareche chad ar se dure naygo ar dure se nay।
sagar hiyay milay nadi gan geye
peyechi ja dhanj ami tai peye
sbapan bhara nayan bale
dekha pelam shubhakshne shubhakshne।।