মানছি এই হৃদয়
দেখা হয়েছে: 116
Bangla Lyrics
হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দু’জন
পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন
তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ
তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন
মানছি সবই মেঘেরই দোষ
মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ
কে বেশি আপন
চাঁদে গ্রহন কখন ঘটে
কেউ রাখে না খোঁজ
মনের গ্রহন ভাবায় কাঁদায়
সকাল দুপুর রোজ ।।
মানছি সবই জেগে হৃদয়
বলতে পারো আমি না মেঘ
কে বেশি আপন
চাঁদের উপর পরলে ছায়া,
ছায়া সরে যায়
পরলে মনে ছায়ার আড়াল,
মনটা যে কাঁদায় ।।
মানছি সবই মেঘেরই দোষ
মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ
কে বেশি আপন ।।
Transliteration in English
hat dhareche prithibi chad achi pathe du’jan pather more surj ese ghatay chandragrahan tomar pathe dhulir kanay amar bicharan tabu mane megh jamiye ghatao maner grahan manchi sabai megherai dosh megh dhekeche man balte paro ami na megh ke beshi apan chade grahan kakhan ghate keu rakhe na khoj maner grahan bhabay kaday sakal dupur roj ।। manchi sabai jege hriday balte paro ami na megh ke beshi apan chader upar parle chaya, chaya sare jay parle mane chayar aral, manta je kaday ।। manchi sabai megherai dosh megh dhekeche man balte paro ami na megh ke beshi apan ।।