মান্নান মিয়ার তিতাস মলম
দেখা হয়েছে: 843
Bangla Lyrics
প্রতি রোববারে তেবাড়িয়া হাটের তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
দাউদ বিখাউজ আর চুলকানি ঘায়ের
দিয়ে গেছে আরাম উপশম
মন্নান মিঞার
তিতাস মলম।
তিতাসের তীরে জন্ম যে তার
নাম দিয়েছে তাই তিতাস
দুটাকা মূল্যের এই মহৌষধ
করে চুলকানি পচরার বিনাশ।
গোপন ফর্মুলা আছে একটা
দেশীয় লতাপাতা নির্যাস
বহু শ্রমে সাধনায়
কত দিন গেছে তার বনবাস।
কোনো স্বপ্নে পাওয়া নয়
নয় কোনো উত্তরাধিকার
মন্নান মিঞার নিজের আবিষ্কার
মন্নান মিঞার নিজের আবিষ্কার।
বিনয়ী লোকটার আছে একটা
অহংকার আর গরিমা
উচ্চকণ্ঠে ঘোষণা করে
তার মলমের যত মহিমা।
মনের কোনে লুকিয়ে রাখা
ইচ্ছেটা তার বড় অম্লান
ভালোবেসে সাবাই তাকে
ডাকুক ‘ডাক্তার মন্নান’।
নিজের বুকের ক্ষত লুকিয়ে রেখে
সারিয়ে তোলে অন্যের ক্ষত
কোনো দিনও কেউ জানবে না হায়
মন্নান মিঞার যাতনা কত
Transliteration in English
prati robbare tebariya hater tetulatlay 25 bachar dhare ek jaygay base daud bikhauj ar chulkani ghayer diye geche aram upasham mannan minar titas malam। titaser tire janm je tar nam diyeche tai titas dutaka muljer ei mahoushadh kare chulkani pachrar binash। gopan pharmula ache ekta deshiy latapata nirjas bahu shrame sadhnay kat din geche tar banbas। kono sbapne paoa nay nay kono uttradhikar mannan minar nijer abishkar mannan minar nijer abishkar। binyi loktar ache ekta ohangkar ar garima uchchaknthe ghoshna kare tar malmer jat mahima। maner kone lukiye rakha ichcheta tar bar omlan bhalobese sabai take dakuk ‘daktar mannan’। nijer buker kshat lukiye rekhe sariye tole onjer kshat kono dinao keu janbe na hay mannan minar jatna kat