মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে

দেখা হয়েছে: 267

শিল্পী: মান্না দেবিভাগ: আধুনিক

Bangla Lyrics

মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে।
কেউ না জানি এসে কারুকে না কয়ে গেছে কি ঘুরে।।

এলোমেলো করে ছড়ানো ছিল যা
কার দু’টি হাত সাজিয়ে দিল তা
চিনি কি চিনি না কোথায় সে থাকে কাছে না দূরে।।

ফুলদানিটার বুক চিরে গেছে।
কী করে বলি
কেন রেখে গেছে সদ্য ফোঁটানো পদ্মকলি।

পুরানো দ্বীপের কাজল মুছিয়ে
নতুন শিখাটি গেছে জ্বেলে দিয়ে।
কী পেয়ে হারালো নিশি হাওয়া তাই বহে দূরে।।

Transliteration in English

mishti ekta gandh rayeche gharta jure।
keu na jani ese karuke na kaye geche ki ghure।।
elomelo kare charano chil ja
kar du’ti hat sajiye dil ta
chini ki chini na kothay se thake kache na dure।।
phuldanitar buk chire geche।
ki kare bali
ken rekhe geche sadj photano padmakli।
purano dbiper kajal muchiye
natun shikhati geche jbele diye।
ki peye haralo nishi haoa tai bahe dure।।