মুর্শিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মুর্শিদ জানায় যারে

মর্ম সেই জানিতে পায়।

জেনে শুনে রাখে মনে
সে কি কারো কয়।।

নিরাকার হয় অচিন দেশে
আকার ছাড়া চলেনা সে।

নিরন্তর সাঁই অন্ত যার নাই
যে যা ভাবে হয়।।

মুনশি লোকের মুনশিগিরি
রস নাহি তার ফষ্টি ভারি।

আকার নাই যার বরজখ আকার
বলে সর্বদাই।।

নূরেতে কূল আলম পয়দা
আবার বলে পানির কথা।

নূর কি পানি বস্তু জানি
লালন ভাবে তাই।।

Transliteration in English

murshid janay jare

marm sei janite pay।

jene shune rakhe mane
se ki karo kay।।

nirakar hay ochin deshe
akar chara chalena se।

nirantar sai ont jar nai
je ja bhabe hay।।

munshi loker munshigiri
ras nahi tar phashti bhari।

akar nai jar barajakh akar
bale sarbdai।।

nurete kul alam payda
abar bale panir katha।

nur ki pani bastu jani
lalan bhabe tai।।