মেঘলা মেঘলা এই দিনে

দেখা হয়েছে: 1.1K

Bangla Lyrics

মেঘলা মেঘলা এই দিনে
তোমায় পড়েছে মনে।
সারাটি ক্ষণ বসে থাকি
কখন যে চুপিসারে আসবে, আমার পাশে।
মেঘলা মেঘলা এই দিনে
তোমায় পড়েছে মনে।

আকাশ মেঘে মেঘে ছেয়ে যায়
বৃষ্টির রিনিঝিনি কি ছড়ায়
হৃদয়ের প্রান্তরে মৌন নিবিড়
তুমি নেই, নেই।
মেঘলা মেঘলা এই দিনে
তোমায় পড়েছে মনে।

তুমি আসো নি কো বলে আজ
বিরহীর মন জুড়ে মেঘ সাঁজ।
বেদনার বৃষ্টিতে অঝোর ধারায়
তুমি নেই, নেই।
মেঘলা মেঘলা এই দিনে
তোমায় পড়েছে মনে।

মেঘলা মেঘলা এই দিনে
তোমায় পড়েছে মনে।
সারাটি ক্ষণ বসে থাকি
কখন যে চুপিসারে আসবে, আমার পাশে।
মেঘলা মেঘলা এই দিনে
তোমায় পড়েছে মনে।

Transliteration in English

meghla meghla ei dine
tomay pareche mane।
sarati kshan base thaki
kakhan je chupisare asbe, amar pashe।
meghla meghla ei dine
tomay pareche mane।
akash meghe meghe cheye jay
brishtir rinijhini ki charay
hridyer prantre moun nibir
tumi nei, nei।
meghla meghla ei dine
tomay pareche mane।
tumi aso ni ko bale aj
birhir man jure megh saj।
bednar brishtite ojhor dharay
tumi nei, nei।
meghla meghla ei dine
tomay pareche mane।
meghla meghla ei dine
tomay pareche mane।
sarati kshan base thaki
kakhan je chupisare asbe, amar pashe।
meghla meghla ei dine
tomay pareche mane।