মেঘ ফেটে গেছে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
মেঘ ফেটে গেছে
মেঘের মৃদু ফাটল দিয়ে
এক ফালি রোদ্দুর ছড়িয়ে পড়েছে জারুলের মাথায়
সারাদিন ঝড় বৃষ্টি গেছে,
একটা কাক একলা একলা,
ভিজছে এখানে ওখানে,
বৃষ্টি থামতেই উড়ে গেছে কোপাই’র দিকে
কোপাই’র মেটে জল থেকে
বুনো গন্ধে ভিজে
বকের ওই দলটা উড়ে এলো আমার দিকে
গত বিকেলের বার্তাসহ
ডানায় নিয়ে কাশফুলের রোঁয়া
এই বেশ ভালো
মেঘ ফেটে গিয়ে চুঁইয়ে পড়া একটুখানি আলো।
কথাঃ শাহানা বাজপেয়ী । শিল্পীঃ অর্ণব। এলবামঃ রোদ বলেছে হবে
Transliteration in English
megh phete geche
megher mridu phatal diye
ek phali roddur chariye pareche jaruler mathay
saradin jhar brishti geche,
ekta kak ekla ekla,
bhijche ekhane okhane,
brishti thamtei ure geche kopai’r dike
kopai’r mete jal theke
buno gandhe bhije
baker oi dalta ure elo amar dike
gat bikeler bartasah
danay niye kashphuler roa
ei besh bhalo
megh phete giye chuiye para ektukhani alo।
kathah shahana bajpeyi । shilpih ornab। elbamah rod baleche habe
__ATA = window.__ATA || {};
__ATA.cmd = window.__ATA.cmd || [];
__ATA.cmd.push(function() {
__ATA.initVideoSlot('atatags-370373-69edfde55a2fb', {
sectionId: '370373',
format: 'inread'
});
});
Share this:
Share on X (Opens in new window)
X
Share on Facebook (Opens in new window)
Facebook
Like Loading...
Related