মোর মরণে তোমার হবে জয়

দেখা হয়েছে: 37

Bangla Lyrics

মোর মরণে তোমার হবে জয়।
মোর জীবনে তোমার পরিচয়।।

মোর দুঃখ যে রাঙা শতদল
আজ ঘিরিল তোমার পদতল,
মোর আনন্দ সে যে মণিহার মুকুটে তোমার বাঁধা রয়।।

মোর ত্যাগে যে তোমার হবে জয়।
মোর প্রেমে যে তোমার পরিচয়।
মোর ধৈর্য তোমার রাজপথ
সে যে লঙ্ঘিবে বনপর্বত,
মোর বীর্য তোমার জয়রথ তোমারি পতাকা শিরে বয়।।

Transliteration in English

mor marne tomar habe jay।
mor jibne tomar parichay।।
mor duhkh je ranga shatadal
aj ghiril tomar padatal,
mor anand se je manihar mukute tomar badha ray।।
mor tjage je tomar habe jay।
mor preme je tomar parichay।
mor dhoirj tomar rajapath
se je langghibe banaparbat,
mor birj tomar jayarath tomari pataka shire bay।।