যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে ছিলো বাড়িঘর
দেখা হয়েছে: 1.6K
Bangla Lyrics
যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে ছিলো বাড়িঘর
আমি কাঁদলে কেঁপে উঠতো জননীর অন্তর।।
হাসতাম যখন মধুর হাসি
মায়ের হৃদয় উঠতো তখন খুশিতে ভরে
আমার যখন অসুখ হতো
মা জননী জেগে রইতো সারা রাত্রি ধরে
আমার জন্যে মায়ের অন্তর করিতো ধরফর।।
মা জননী স্নেহের সাগর
দুনিয়াতে এত আদর কে করিতে পারে
মা হারা সন্তানে বলে
বুক ভেসে যায় চোখের জলে, জল তো শুকায় না রে
মায়ের মত করে কেউ তো করে না আদর।।
Transliteration in English
jakhan ami shishu chilam mayer kole chilo barighar ami kadle kepe uthto jannir ontar।। hastam jakhan madhur hasi mayer hriday uthto takhan khushite bhare amar jakhan osukh hato ma janni jege raito sara ratri dhare amar janje mayer ontar karito dharaphar।। ma janni sneher sagar duniyate et adar ke karite pare ma hara santane bale buk bhese jay chokher jale, jal to shukay na re mayer mat kare keu to kare na adar।।