যদি তোমার দেখা না পাই প্রভু
দেখা হয়েছে: 59
Bangla Lyrics
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে
তবে তোমায় আমি পাই নি যেন সে কথা রয় মনে।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে।
এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে,
আমার যতই দু হাত ভরে ওঠে ধনে,
তবু কিছুই আমি পাই নি যেন সে কথা রয় মনে।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে।
যদি আলসভরে আমি বসি পথের ‘পরে,
যদি ধুলায় শয়ন পাতি সযতনে,
যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে।
যতই উঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি,
ওগো যতই গৃহ সাজাই আয়োজনে,
যেন তোমায় ঘরে হয় নি আনা সে কথা রয় মনে।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে।।
Transliteration in English
jadi tomar dekha na pai prabhu, ebar e jibne tabe tomay ami pai ni jen se katha ray mane। jen bhule na jai, bedna pai shayne sbapne। e sangsarer hate amar jatai dibas kate, amar jatai du hat bhare othe dhane, tabu kichui ami pai ni jen se katha ray mane। jen bhule na jai, bedna pai shayne sbapne। jadi alasabhre ami basi pather ‘pare, jadi dhulay shayan pati sajatne, jen sakal pathai baki ache se katha ray mane। jen bhule na jai, bedna pai shayne sbapne। jatai uthe hasi, ghare jatai baje bashi, ogo jatai grih sajai ayojne, jen tomay ghare hay ni ana se katha ray mane। jen bhule na jai, bedna pai shayne sbapne।।