যদি হই চোরকাটা ঐ শাড়ীর ভাজে
দেখা হয়েছে: 270
Bangla Lyrics
যদি হই চোরকাটা ঐ শাড়ীর ভাজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে
যদি হই কাঁকন তোমার ঐ হাতে
রিনি ঝিনি বাজব আমি দিনে রাতে
চেয়েও আমায় চাও না যে।।
আহ তুমি যে কি করো
জ্বালাতন করছ আমায় তুমি বড়
চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে।।
তোমার ঐ দু’চোখে যে আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি।
যদি হই কাজল তোমার ঐ চোখে
আমারই চোখের বাহার দেখবে লোকে
ভয় কি বলো হায় গো আমার লোক লাজে।।
Transliteration in English
jadi hai chorkata oi sharir bhaje dushtu je hay eman kaj to tarai saje jadi hai kakan tomar oi hate rini jhini bajab ami dine rate cheyeo amay chao na je।। ah tumi je ki karo jbalatan karach amay tumi bar chao ki tumi bhul haye jak sab kaje।। tomar oi du’chokhe je amar maran dekhechi na na na o chokhete chokh miliye sbapn ami ekechi। jadi hai kajal tomar oi chokhe amarai chokher bahar dekhbe loke bhay ki balo hay go amar lok laje।।