যমুনা পুলিন বন তরু তলেরে
দেখা হয়েছে: 6
Bangla Lyrics
যমুনা পুলিন বন তরু তলেরে। রতন হিন্দুরা পরে।
রতন হিন্দুরা পরে রাধা কানু ঝুলেরে।।
মন্দ মধুর তানে কোকিলা যে বোলেরে
ময়ূরা ময়ূরী নাচে ঊর্ধ্বপুচ্ছ তুলিরে।।
দুহে দুহু আলিঙ্গন আবেশে যুগলরে
চপলা চমকে যেন নবঘন কোলেরে।।
আবেশে অবশ তনু ঝুকি ঝুকি মিলেরে
আঁখিজোড় ঢুলুঢুলু সুরঙ্গে যে মেলেরে।।
তড়িত লতিকা যেন জড়িত তমালেরে
রমণী সেবিতে আশা চরণ কমলেরে।।
Transliteration in English
jamuna pulin ban taru talere। ratan hindura pare। ratan hindura pare radha kanu jhulere।। mand madhur tane kokila je bolere mayura mayuri nache urdhbpuchch tulire।। duhe duhu alinggan abeshe jugalre chapla chamke jen nabaghan kolere।। abeshe obash tanu jhuki jhuki milere akhijor dhuludhulu surngge je melere।। tarit latika jen jarit tamalere ramni sebite asha charan kamlere।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যমুনা পুলিন বন তরু তলেরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“যমুনা পুলিন বন তরু তলেরে” গানটি শুরু হয়:
যমুনা পুলিন বন তরু তলেরে। রতন হিন্দুরা পরে।
রতন হিন্দুরা পরে রাধা কানু ঝুলেরে।।
মন্দ মধুর তানে কোকিলা যে বোলেরে
ময়ূরা ময়ূরী নাচে ঊর্ধ্বপুচ্ছ তুলিরে।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“যমুনা পুলিন বন তরু তলেরে” গানটি কে গেয়েছেন?
“যমুনা পুলিন বন তরু তলেরে” গানটির শিল্পী: সমবেত সংগীত। সমবেত সংগীত এর আরও বাংলা গানের কথা দেখুন।
“যমুনা পুলিন বন তরু তলেরে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি ঝুলন যত্রার গান অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“যমুনা পুলিন বন তরু তলেরে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রমণীমোহন দাস; সুরকার প্রচলিত (সিলেট অঞ্চলের)।
“যমুনা পুলিন বন তরু তলেরে” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“যমুনা পুলিন বন তরু তলেরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।