যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে

দেখা হয়েছে: 718

শিল্পী: লতা মঙ্গেশকরঅ্যালবাম: অদ্বিতীয়াবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়।
আমার এ মন বুঝি মন নয়।।

হাসি আর গানে গানে
এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল।

যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল।
ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়।।

স্মৃতির আকাশ থেকে
হয়ত আমায় তুমি মুছে দেবে।

স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো
চোখের জলেতে ভেসে যাবে।
যা কিছু দিয়েছে পাওয়ার সে আমায় নয়।।

Transliteration in English

jabar bela pichu theke dak diye
ken balo kadale amay।
amar e man bujhi man nay।।
hasi ar gane gane
etdin phul photanor khela chalechil।
je kata rayeche bidhe marmer majhe
tar katha man bhulechil।
bjathay bjathay take mane pare jay।।
smritir akash theke
hayat amay tumi muche debe।
sbapner range jat chabi aka halo
chokher jalete bhese jabe।
ja kichu diyeche paoar se amay nay।।