যার নয়নে নয়ন চিনেছে | Jar Noyone Noyon Chineche | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

যার নয়নে নয়ন চিনেছে

সাঁই লালন

যার নয়নে নয়ন চিনেছে

তার প্রভেদ কি বা রয়েছে ।

বললে পাপী হবে বা কি

এবার বুঝি ভুল হয়েছে ।।

শব্দ শুনি তুমি আমি

আসল কাজে কে আসামি

জগত কর্তা হলে তুমি

বলো দেখি কার কাছে ।।

মূল আসামি তুমি হলে

আমায় ফেলো গোলমালে

এখন তুমি ভক্ত বলে

দেখ আপন নিজ কাছে ।।

তোমার লীলা তোমার বোল

তোমার ভিয়ান তোমার মহল

লালন বলে ওহে দয়াল

এখন বুঝি প্যাঁচ পড়েছে ।।

Transliteration in English

jar nayne nayan chineche

sai lalan

jar nayne nayan chineche

tar prabhed ki ba rayeche ।

balle papi habe ba ki

ebar bujhi bhul hayeche ।।

shabd shuni tumi ami

asal kaje ke asami

jagat karta hale tumi

balo dekhi kar kache ।।

mul asami tumi hale

amay phelo golmale

ekhan tumi bhakt bale

dekh apan nij kache ।।

tomar lila tomar bol

tomar bhiyan tomar mahal

lalan bale ohe dayal

ekhan bujhi pjach pareche ।।