Jar Ja Icche Tai Bole | শাহ আব্দুল করিম

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

যার যা ইচ্ছা তাই বলে
Jar Ja Icche Tai Bole
শাহ আব্দুল করিম
যার যা ইচ্ছা তাই বলে
বুঝিনা আসল নকল ,
কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল ।।
জন্ম আমার সিলেট জেলায়
সুনামগঞ্জ মহকুমায় ,
বসত করি দিরাই থানায়
গায়ের নাম হয় উজানধল
কেউ বলে শাহ আব্দুল করিম
কেউ বলে পাগল ।।
কালনী নদীর উত্তর পাড়ে
আছি এক কুড়েঘরে ,
পোস্ট – অফিস হয় ধল বাজারে ,
ইউনিয়ন তাড়ল ,
কেউ বলে শাহ আব্দুল করিম
কেউ বলে পাগল ।।
পিতার নাম ইব্রাহিম আলী
সোজা -সরল আল্লার অলি
পীর মুর্শিদের চরন ধুলি
করিমের সম্বল ,
কেউ বলে শাহ আব্দুল করিম
কেউ বলে পাগল ।।
যার যা ইচ্ছা তাই বলে

Transliteration in English

jar ja ichcha tai bale
Jar Ja Icche Tai Bole
shah abdul karim

jar ja ichcha tai bale
bujhina asal nakal ,
keu bale shah abdul karim keu bale pagal ।।

janm amar silet jelay
sunamaganj mahkumay ,
basat kari dirai thanay
gayer nam hay ujanadhal
keu bale shah abdul karim
keu bale pagal ।।

kalni nadir uttar pare
achi ek kureghre ,
post – ophis hay dhal bajare ,
iuniyan taral ,
keu bale shah abdul karim
keu bale pagal ।।

pitar nam ibrahim ali
soja -saral allar oli
pir murshider charan dhuli
karimer sambal ,
keu bale shah abdul karim
keu bale pagal ।।