যে পথে পথিক নেই

দেখা হয়েছে: 538

শিল্পী: জেমস (ফিলিংস)অ্যালবাম: স্ক্রু-ড্রাইভারসুরকার: জেমসগীতিকার: দেহলভীবছর: 1996বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর
একগ্লাস অন্ধকার হাতে।।

অর্ধেক পুর্ণিমা রাতে, মেঘের আড়ালে
আকাশের লুকোচুরি খেলা, নির্ঘূম রাত শেষে
চাঁদের হাসি হয়, সূর্যের আশীর্বাদে
ক্লান্ত প্রভাতে, সূর্যের আশীর্বাদে।।

রাত জাগা অজস্র তাঁরা বানায় আলোর সেতু
নিরব রাতে নিরবতা ভাঙ্গে
উড়ন্ত ধূমকেতু ছায়াপথ ধরে
আমি হেঁটে যাই, অসীম আমি
ঈশ্বরের মত ভবঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে ভোজসভায় উৎসবে মাতে
একা আমি একলা রাতে শত শতাব্দি ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে।।
পথ ধরে আমি হেঁটে যাই অসীম আমি
ঈশ্বরের মত ভবঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে ভোজসভায় উৎসবে মাতে
একা আমি একলা রাতে
চুপচাপ নিশ্চুপ চারিধার বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে।।

Transliteration in English

je pathe pathik nei
base achi sei pathe
eka ami ekla rate
shat shatabdi  dhare
chupchap nishchup charidhar
base achi ei ami
ekglas jochna ar
ekglas ondhkar hate।।
ordhek purnima rate, megher arale
akasher lukochuri khela, nirghum rat sheshe
chader hasi hay, surjer ashirbade
klant prabhate, surjer ashirbade।।
rat jaga ojasr tara banay alor setu
nirab rate nirabta bhangge
urant dhumketu chayapath dhare
ami hete jai, osim ami
ishbrer mat bhabghure sbapngulo
rater ornje bhojasbhay uৎsbe mate
eka ami ekla rate shat shatabdi dhare
chupchap nishchup charidhar base achi ei ami
ekglas jochna ar ekglas ondhkar hate।।
path dhare ami hete jai osim ami
ishbrer mat bhabghure sbapngulo
rater ornje bhojasbhay uৎsbe mate
eka ami ekla rate
chupchap nishchup charidhar base achi ei ami
ekglas jochna ar ekglas ondhkar hate।।