রজনী হইস না অবসান
দেখা হয়েছে: 774
Bangla Lyrics
রজনী হইস না অবসান
আজ নিশিতে আসতে পারে
বন্ধু কালাচাঁন।।
কত নিশি পোহাইলো
মনের আশা মনে রইলোরে।
কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান।।
বাসর সাজাই আসার আশে
আসবে বন্ধু নিশি শেষে
দারুন পিরিতের বিষে ধরিল উজান।।
মেঘে ঢাকা আঁধার রাতে
কেমনে থাকি একা ঘরে
সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান।।
Transliteration in English
rajni hais na obsan aj nishite aste pare bandhu kalachan।। kat nishi pohailo maner asha mane railore। ken bandhu asilona jurayna paran।। basar sajai asar ashe asbe bandhu nishi sheshe darun piriter bishe dharil ujan।। meghe dhaka adhar rate kemne thaki eka ghare sadhak chanmiya kay kante kante hailam pereshan।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“রজনী হইস না অবসান” গানটি কে গেয়েছেন?
“রজনী হইস না অবসান” গানটির শিল্পী: বারী সিদ্দিকী। বারী সিদ্দিকী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“রজনী হইস না অবসান” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার সাধক চাঁন মিয়া; সুরকার আবদুল হাদী কাঞ্চনপুরী।
“রজনী হইস না অবসান” কোন বিভাগের গান?
এই গানটি বিবিধ বিভাগের অন্তর্গত। বিবিধ বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“রজনী হইস না অবসান” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।