রাঙা মাটির রঙে চোখ জুড়ালো

দেখা হয়েছে: 2.6K

Bangla Lyrics

রাঙা মাটির রঙে চোখ জুড়ালো
সাম্পান মাঝির গানে মন ভরালো
রুপের মধু সুরের যাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে।।

ও সেই রোদের আলো শিশির ছুঁয়ে
এ কোন খুশির কথা যায় শুনিয়ে
একটু দোলা দিয়ে এই বাতাসে
মগ্ন করে রাখে কার আবেশে
রুপের মধু সুরের যাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে।।

ও সেই ফুলের হাসি মাঠের বুকে
সবুজ আশায় কেন পরান মাখে
একটু অনুরাগে লাল পলাশে
অন্ধ করে রাখে কার পরশে
রুপের মধু সুরের যাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে।।

Transliteration in English

ranga matir range chokh juralo
sampan majhir gane man bharalo
ruper madhu surer jadu kon se deshe
mayabti madhumti bangladeshe।।
o sei roder alo shishir chuye
e kon khushir katha jay shuniye
ektu dola diye ei batase
magn kare rakhe kar abeshe
ruper madhu surer jadu kon se deshe
mayabti madhumti bangladeshe।।
o sei phuler hasi mather buke
sabuj ashay ken paran makhe
ektu onurage lal palashe
ondh kare rakhe kar parshe
ruper madhu surer jadu kon se deshe
mayabti madhumti bangladeshe।।