রাসুলের দ্বীণ সত্য মানো | Rasuler Din Soty Mano | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
রাসুলের দ্বীণ সত্য মানো
Rasuler Din Soty Mano
ফকির লালন সাঁই
রাসুলের দ্বীন সত্য মানো
ডাকো সদাই আল্লাহ্ বলে
ভুলোনা মন কারো ভোলে।।
খোদা প্রাপ্তি মূল সাধনা
রাসুল বিনে কেউ জানেনা
জাহের বাতেন উপাসনা
রাসুল হতে প্রকাশিলে।।
দেখা দেখি সাধিলে যোগ
ঘটবে বিপদ বাড়িবে রোগ
যে জনা হয় শুদ্ধ সাধক
রাসুলের আইনে চলে।।
অপরকে বুঝাইতে তামাম
করেন রাসুল জাহেরা কাম
বাতুনে মশগুল মুদাম
কারো কারো জানাইলে।।
যে রূপ মুর্শীদ সেই রূপ রাসুল
ইহাতে নাই কোন ভুল
সিরাজ সাঁই কয় লালন কি কুল
পাবি মুর্শীদ না ভজিলে।।
Transliteration in English
rasuler dbin satj mano Rasuler Din Soty Mano phakir lalan sai rasuler dbin satj mano dako sadai allah bale bhulona man karo bhole।। khoda prapti mul sadhna rasul bine keu janena jaher baten upasna rasul hate prakashile।। dekha dekhi sadhile jog ghatbe bipad baribe rog je jana hay shuddh sadhak rasuler aine chale।। oparke bujhaite tamam karen rasul jahera kam batune mashgul mudam karo karo janaile।। je rup murshid sei rup rasul ihate nai kon bhul siraj sai kay lalan ki kul pabi murshid na bhajile।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“রাসুলের দ্বীণ সত্য মানো | Rasuler Din Soty Mano | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
