লাইলী তোমার এসেছে ফিরিয়া
দেখা হয়েছে: 218
Bangla Lyrics
লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো আঁখি খোল।
প্রিয়তম! এতদিন বিরহের
নিশি বুঝি ভোর হলো।।
মজনু! তোমার কাঁদন শুনিয়া মরু-নদী পর্বতে
বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর বাহির হয়েছে পথে
আজি দখিনা বাতাস বহে অনুকূল।
ফুটেছে গোলাপ নার্গিস ফুল
ওগো বুলবুল, ফুটন্ত সেই
গুলবাগিচায় দোলো।।
বনের হরিণ-হরিণী কাঁদিনী পথ দেখায়েছে মোরে
হুরী ও পরীরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের প্রদীপ ধরে
পথ দেখায়েছে মোরে।
আমার নয়নে নয়ন রাখিয়া
কি বলিতে চাও, হে পরান-পিয়া।
নাম ধরে ডাকো ডাকো মোরে স্বামী।
ভোলো অভিমান ভোলো।।
Transliteration in English
laili tomar eseche phiriya majnu go akhi khol। priyatam! etdin birher nishi bujhi bhor halo।। majnu! tomar kadan shuniya maru-nadi parbte bandini aj bhengeche pinjar bahir hayeche pathe aji dakhina batas bahe onukul। phuteche golap nargis phul ogo bulbul, phutant sei gulbagichay dolo।। baner harin-harini kadini path dekhayeche more huri o parira jhuriya jhuriya chader pradip dhare path dekhayeche more। amar nayne nayan rakhiya ki balite chao, he paran-piya। nam dhare dako dako more sbami। bholo obhiman bholo।।