লুটপাট হয়ে যাবে
দেখা হয়েছে: 85
Bangla Lyrics
চলতি পথে জাদুকর ভালবাসা
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে।
মৌসুমী বাতাসে
উড়ে যাবে ভালবাসা
হৃদয়ের চোড়াপথে
তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
চোখের ইশারায়
ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে
তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত
আকাশে উড়ে যাবে ভালবাসা
অন্তরে মাঠেঘাটে
তুমি সব বিকিয়ে দেবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তর্জনি উচিয়ে জ্বেলে দেব
সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে
তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচর
স্বপনে আততায়ী ভালবাসা
ভবঘুরে এই বুক
তোমাকে কাছে টেনে নেবে।
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
চৌচির হয়ে যাবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
চৌচির হয়ে যাবে
Transliteration in English
chalti pathe jadukar bhalbasa premik dakater mat tomake chiniye nebe। mousumi batase ure jabe bhalbasa hridyer chorapthe tumi hariye jabe tumi lutpat haye jabe tumi chouchir haye jabe chokher isharay chure deb sutikshn chumban tumi dishehara haye jabe tumi pathhara haye jabe onant akashe ure jabe bhalbasa ontre matheghate tumi sab bikiye debe ei chokhe takiyo na lutpat haye jabe tumi ei chokhe takiyo na lutpat haye jabe tarjni uchiye jbele deb sabuj agun tumi najarabndi haye jabe tumi ghumhara haye jabe nishachar sbapne attayi bhalbasa bhabghure ei buk tomake kache tene nebe। ei chokhe takiyo na lutpat haye jabe tumi ei chokhe takiyo na chouchir haye jabe ei chokhe takiyo na lutpat haye jabe chouchir haye jabe