কবিয়াল অসীম সরকার | Bangla Song Lyrics

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

 শিল্পী জীবন মম

Shilpi Jibon Mamo
কথা,সুর ও কন্ঠ:
কবিয়াল অসীম সরকার
[শিল্পী জীবন মম,পূজার ধূপকাঠি সম]-২
পুড়ে পুড়ে গন্ধ বিলায়
[ও বন্ধুরে,(আমি)অবশেষে হব পোড়া ছাই]-২
[ধূপকাঠি পুড়ে পুড়ে ছড়ায় সুগন্ধ
তিলেতিলে ক্ষয় হয়ে শিল্পী দেয় আনন্দ]-২
[মধুর সুরভি তানে,সকলারে কাছে আনে]-২
সে সুর ফুরালে কেহ নাই
[ও বন্ধুরে,অবশেষে হব পোড়া ছাই]-২
[পূজার প্রদীপ যেমন মিটিমিটি জ্বলে
সেই প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে]-২
[সকলারে আলো দিতে
পোড়ে প্রদীপও সলিতে]-২
শিল্পী জীবন হলো তাই
[ও বন্ধুরে,অবশেষে হব পোড়া ছাই]-২
[(অধম) অসীমের জীবনের যা কিছু সাধনা
সকলি বিলায়ে দিয়ে নিয়েছি বেদনা]-২
[এই জীবনের পরিণাম শুধু এক হরিনাম]-২
নিরজনে বসে বসে গাই
[ও বন্ধুরে,অবশেষে হব পোড়া ছাই]-২
[শিল্পী জীবন মম,পূজার ধূপকাঠি সম]-২
পুড়ে পুড়ে গন্ধ বিলায়
[ও বন্ধুরে,(আমি)অবশেষে হব পোড়া ছাই]-২

Transliteration in English

shilpi jiban mam

Shilpi Jibon Mamo
katha,sur o kanth:
kabiyal osim sarkar

[shilpi jiban mam,pujar dhupkathi sam]-2
pure pure gandh bilay
[o bandhure,(ami)obsheshe hab pora chai]-2

[dhupkathi pure pure charay sugandh
tiletile kshay haye shilpi dey anand]-2
[madhur surbhi tane,saklare kache ane]-2
se sur phurale keh nai
[o bandhure,obsheshe hab pora chai]-2

[pujar pradip jeman mitimiti jbale
sei pradip nibhe jay tel phuraile]-2
[saklare alo dite
pore pradipao salite]-2
shilpi jiban halo tai
[o bandhure,obsheshe hab pora chai]-2

[(odham) osimer jibner ja kichu sadhna
sakli bilaye diye niyechi bedna]-2
[ei jibner parinam shudhu ek harinam]-2
nirajne base base gai
[o bandhure,obsheshe hab pora chai]-2
[shilpi jiban mam,pujar dhupkathi sam]-2
pure pure gandh bilay
[o bandhure,(ami)obsheshe hab pora chai]-2