শূন্য এ বুকে পাখি মোর – Shunya E Buke Pakhi Mor

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

 শূন্য এ বুকে পাখি মোর

Shunya E Buke Pakhi Mor
ছায়াছবি: আগমন (১৯৮৮)
ছায়ানট-একতাল
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
কণ্ঠ: হৈমন্তী শুক্লা
শূন্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!
তোরে না হেরিয়া সকালের ফুল
অকালে ঝরিয়া যায়!
শূন্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!
[তুই নাই ব’লে ওরে উন্মাদ
পাণ্ডুর হ’ল আকাশের চাঁদ]-২
গিরি নদী-জল করুণ-বিষাদ,
ডাকে “আয় তীরে আয়!”
শূন্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!
গগনে মেলিয়া শত শত কর
খোঁজে তোরে তরু,ওরে সুন্দর!
তোর তরে বনে উঠিয়াছে ঝড়
লুটায় লতা ধূলায়!
[তুই ফিরে এলে,ওরে চঞ্চল
আবার ফুটিবে বনে ফুল-দল]-২
ধূসর আকাশ হইবে সুনীল
তোর চোখের চাওয়ায়।
শূন্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!

Transliteration in English

shunj e buke pakhi mor

Shunya E Buke Pakhi Mor
chayachbi: agaman (1988)
chayanat-ektal
katha o sur: kaji najrul islam
kanth: hoimnti shukla

shunj e buke pakhi mor ay
phire ay phire ay!
tore na heriya sakaler phul
okale jhariya jay!
shunj e buke pakhi mor ay
phire ay phire ay!

[tui nai b’le ore unmad
pandur h’l akasher chad]-2
giri nadi-jal karun-bishad,
dake “ay tire ay!”
shunj e buke pakhi mor ay
phire ay phire ay!

gagne meliya shat shat kar
khoje tore taru,ore sundar!
tor tare bane uthiyache jhar
lutay lata dhulay!
[tui phire ele,ore chanchal
abar phutibe bane phul-dal]-2
dhusar akash haibe sunil
tor chokher chaoay।
shunj e buke pakhi mor ay
phire ay phire ay!

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শূন্য এ বুকে পাখি মোর – Shunya E Buke Pakhi Mor” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শূন্য এ বুকে পাখি মোর – Shunya E Buke Pakhi Mor” গানটি শুরু হয়:

 শূন্য এ বুকে পাখি মোর
ছায়াছবি: আগমন (১৯৮৮)
ছায়ানট-একতাল
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শূন্য এ বুকে পাখি মোর – Shunya E Buke Pakhi Mor” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।