শেষে ট্রামে দুজনাতে
দেখা হয়েছে: 574
Bangla Lyrics
(এখন তুমি কোথায় আছো? জানিনা। যেখানেই থাকো, ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা)
শেষে ট্রামে দুজনাতে ফাগুনের একরাতে
দেখা হয়ে গেল তিনটি বছর পরে
জানি না কেমন করে এমন যে হলো।
বললে আমায় তুমি আছো গো কেমন
উত্তরে বললাম রেখেছো যেমন।
মনে সুখের এক ঝড় বয়ে গেল।।
স্টপেজ পেরিয়ে গেল নামা হলো না
কথা বলে কথা শেষ করা গেল না।
ট্রামটা ডিপোর কাছে এসে দাঁড়ালো
শেষে ট্রামে দুজনাতে ফাগুনের একরাতে
দেখা হয়েছিল,
দেখা তো হলো না আর
স্মৃতিটুকু শুধু তার বুকে রয়ে গেল।
Transliteration in English
(ekhan tumi kothay acho? janina। jekhanei thako, bhalo acho to? mane pare ki sei rater katha) sheshe trame dujnate phaguner ekrate dekha haye gel tinti bachar pare jani na keman kare eman je halo। balle amay tumi acho go keman uttre ballam rekhecho jeman। mane sukher ek jhar baye gel।। stapej periye gel nama halo na katha bale katha shesh kara gel na। tramta dipor kache ese daralo sheshe trame dujnate phaguner ekrate dekha hayechil, dekha to halo na ar smritituku shudhu tar buke raye gel।