শেষ নাহি যে
দেখা হয়েছে: 69
Bangla Lyrics
শেষ নাহি যে
শেষ কথা কে বলবে।।
আঘাত হয়ে দেখা দিল
আগুন হয়ে
আগুন হয়ে জ্বলবে।।
সাঙ্গ হলে মেঘের পালা
শুরু হবে বৃষ্টি-ঢালা।।
বরফ-জমা সারা হলে
নদী হয়ে
নদী হয়ে গলবে।।
ফুরায় যা তা
ফুরায় শুধু চোখে।।
অন্ধকারের পেরিয়ে দুয়ার
যায় চলে আলোকে।
পুরাতনের হৃদয় টুটে
আপনি নূতন উঠবে ফুটে।।
জীবনে ফুল ফোটা হলে
মরণে ফল ফলবে।।
Transliteration in English
shesh nahi je shesh katha ke balbe।। aghat haye dekha dil agun haye agun haye jbalbe।। sangg hale megher pala shuru habe brishti-dhala।। baraph-jama sara hale nadi haye nadi haye galbe।। phuray ja ta phuray shudhu chokhe।। ondhkarer periye duyar jay chale aloke। puratner hriday tute apni nutan uthbe phute।। jibne phul phota hale marne phal phalbe।।