শ্রীগুরু বন্দনা

দেখা হয়েছে: 347

শিল্পী: অজানাবিভাগ: ভক্তিমূলক গান

Bangla Lyrics

জয় জয় শ্রীগুরু, প্রেম কল্পতরু
অদ্ভুত যাঁকো প্রকাশ।
হিয়ে অজ্ঞান, তিমির বর জ্ঞান
সুচন্দ্র কিরণে করু নাশ।

ইহ লোচন আনন্দধাম
অযাচিত মো হেন, পতিত হেরি যো পঁহু
যাচি দেয়ল হরি নাম।

দুর্মতি অগতি, সতত মতি যোজন
নাহি সুকৃতি লব লেশ,
শ্রীবৃন্দাবন, যুগল-ভজন ধন
তাহে করতঃ উপদেশ।

নির্মল গৌর, প্রেমরস সিঞ্চনে
পুরল সব মন আশ,
সো চরনাম্বুজে, রতি নাহি হোয়ল
রোয়ত বৈষ্ণব দাস।

Transliteration in English

jay jay shriguru, prem kalpatru
odbhut jako prakash।
hiye ogyan, timir bar gyan
suchandr kirne karu nash।
ih lochan ananddham
ojachit mo hen, patit heri jo pahu
jachi deyal hari nam।
durmti ogti, satat mati jojan
nahi sukriti lab lesh,
shribrindaban, jugal-bhajan dhan
tahe kartah updesh।
nirmal gour, premaras sinchne
pural sab man ash,
so charnambuje, rati nahi hoal
roat boishnab das।