Shri Konthe Shoviche Soda || শ্রী শ্রী ঠাকুর অনূকুল গীতি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
শ্রী কন্ঠে শোভিছে সদা
শ্রী শ্রী ঠাকুর অনূকুল গীতি
গীতিকার-শ্রী অমরেন্দ্র নাথ চক্রবর্তী
(শ্রী শ্রী বড়দা)
সুর-নিখিল ঘটক
শিল্পী-চন্দ্রা ঝা মিশ্র
শ্রী কন্ঠে শোভিছে সদা
স্বস্তি বানীচয়
শ্রী মুখে অমৃত ঝরে
নাশে মৃত্যু ভয়।
ঠাহরি প্রকাশ রূপ
হেন সাধ্য কার ?
কুবলয় বিনিন্দক নয়ন তাঁহার।
রস ঘন রূপে তাঁর ভুবন মজেছে
রস ঘন রূপে তাঁর ভুবন মজেছে
অরুণিত করতল অভয় দানিছে
নুয়াইছে কত শত ভক্ত চরণে
নুয়াইছে কত শত ভক্ত চরণে
কুটস্থিত মনে তাঁরে ভজিছে যতনে।
লক্ষ লক্ষ নর নারী
আহা মরি রে !
আহা মরি রে !
আহা মরি রে !
লক্ষ লক্ষ নর নারী
তাঁহার আশ্রিত
চরণ যুগল তাঁর সর্বত্র পূজিত।
নয়ন দেখিলে তাঁহার ভোলা নাহি যায়
নয়ন দেখিলে তাঁহার ভোলা নাহি যায়
দ্রবীভূত সুধা যেন ঝরিছে ধরায়।
চকিতে হৃদয় গলে সেরূপ হেরিলে
চকিতে হৃদয় গলে সেরূপ হেরিলে
ক্রমে ভাব মহাভাব হৃদয় সঁপিলে
বক্ষ ভরিয়া ওঠে আনন্দ লহরে
রহি রহি কাঁপে অঙ্গ কভু বা শিহরে।
তীর্থ মহাতীর্থ সে যে ভব পারাবারে
তীর্থ মহাতীর্থ সে যে ভব পারাবারে
প্রণমি প্রণমি প্রভু
প্রণমি তোমারে
প্রণমি তোমারে।
Transliteration in English
shri kanthe shobhiche sada shri shri thakur onukul giti gitikar-shri omrendr nath chakrabrti (shri shri barda) sur-nikhil ghatak shilpi-chandra jha mishr shri kanthe shobhiche sada sbasti banichay shri mukhe omrit jhare nashe mritju bhay। thahri prakash rup hen sadhj kar ? kubalay binindak nayan tahar। ras ghan rupe tar bhuban majeche ras ghan rupe tar bhuban majeche orunit karatal obhay daniche nuyaiche kat shat bhakt charne nuyaiche kat shat bhakt charne kutsthit mane tare bhajiche jatne। laksh laksh nar nari aha mari re ! aha mari re ! aha mari re ! laksh laksh nar nari tahar ashrit charan jugal tar sarbatr pujit। nayan dekhile tahar bhola nahi jay nayan dekhile tahar bhola nahi jay drabibhut sudha jen jhariche dharay। chakite hriday gale serup herile chakite hriday gale serup herile krame bhab mahabhab hriday sapile baksh bhariya othe anand lahre rahi rahi kape ongg kabhu ba shihre। tirth mahatirth se je bhab parabare tirth mahatirth se je bhab parabare pranmi pranmi prabhu pranmi tomare pranmi tomare।