ষোলই ডিসেম্বর তুমি গর্ব আমার

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ষোলই ডিসেম্বর
তুমি গর্ব আমার, আমার অহঙ্কার
সালাম তোমায়, তোমায় নমস্কার।।

সেদিন যখন জ্বলে ওঠে বাঙালী
নিয়ে আপন পরিচয়
মানব দানব তোমার কাছে
প্রাণ ভিক্ষা চায়
তখন আমার মায়ের আঁচল উড়ে আকাশে
এমন ক্ষণ আমি পাই নাগো আর।।

ইতিহাসের যত রুদ্ধ পাতা
পেরিয়ে তোমায় পেলাম
প্রতি পাতায় রক্তে লেখা
শত শহীদের নাম
এলে তুমি আলো হয়ে মোছাতে অন্ধকার
এমন আলো বাধা মানে নাগো আর।।

কথা: এস, এম, আবু বকর
সুর: রবিউল হুসেইন

Transliteration in English

sholai disembar
tumi garb amar, amar ohngkar
       salam tomay, tomay namskar।।

sedin jakhan jbale othe bangali
niye apan parichay
manab danab tomar kache
pran bhiksha chay
takhan amar mayer achal ure akashe
eman kshan ami pai nago ar।।

itihaser jat ruddh pata
periye tomay pelam
prati patay rakte lekha
shat shahider nam
ele tumi alo haye mochate ondhkar
eman alo badha mane nago ar।।

katha: es, em, abu bakar
sur: rabiul husein