আমায় ক্ষমা কর মাগো
আমি চির অপরাধী
চাই যে ক্ষমা আমার অনুনয়
আমায় ক্ষমা কর মা গো
আমি জানি এ জীবনে
আর তো তোমার ক্ষমা পাবার নয়
ক্ষমা পাব কি জানি না
নয়টি মাসের যত বেদনা
সয়েছো আমার কারণে
জন্মে আমি ভুলেছি তোমায়।
আমি তোমার অবুঝ ছেলে মা
বুঝি নি অপার স্নেহে
নষ্ট আমি করেছি আমায়।
অন্ধ অতিত আধার পেরিয়ে
দাড়িয়ে এখন আমি হারিয়ে ফেলে ঠিকানা তোমার
চাই যে একাকি পথে তবুও তোমার করুনা
তুমি ছাড়া কে আছে আমার
এই দেশ আমার মাগো
আমি চির অপরাধী
চাই যে ক্ষমা আমার অনুনয়
ক্ষমা পাব কি জানি না