সবায় মুগ্ধ প্রায়, বিচ্ছেদ জ্বালায়
দেখা হয়েছে: 13
Bangla Lyrics
সবায় মুগ্ধ প্রায়, বিচ্ছেদ জ্বালায় ।।
ভুজে ভুজে বেরাবেরি, অধরে অধরে প্যারী
বিরহেতে রাই কিশোরী বন্ধু পানে চায়।।
কৃষ্ণ বলে বিনোদিনী, দয়া রাইখ মনে জানি
রাই বলে গুণমণি না ছাইড় আমায়।।
রাইয়ের গমন হেরি, বিষাদিত বংশীধারী
দু’নয়নে বহে বারি বুক ভেসে যায়।।
Transliteration in English
sabay mugdh pray, bichched jbalay ।। bhuje bhuje beraberi, odhre odhre pjari birhete rai kishori bandhu pane chay।। krishn bale binodini, daya raikh mane jani rai bale gunamni na chair amay।। raiyer gaman heri, bishadit bangshidhari du’nayne bahe bari buk bhese jay।।