সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী
দেখা হয়েছে: 7
Bangla Lyrics
সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী!
কারে তুই দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে।।
কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাঁপা, ও করবী!
কার নাচনের নূপুর বাজে জানি না যে।।
তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে।
কোন্ অজানার ধেয়ান তোমার মনে জাগে।
কোন্ রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে ও চাঁপা, ও করবী!
কে সাজালে রঙিন সাজে জানি না যে।।
Transliteration in English
sahsa dalpala tor utla-je o chapa, o karbi! kare tui dekhte peli akashe-majhe jani na je।। kon surer matan haoay ese beray bhese o chapa, o karbi! kar nachner nupur baje jani na je।। tore kshane kshane chamak lage। kon ojanar dheyan tomar mane jage। kon ranger matan uthal dule phule phule o chapa, o karbi! ke sajale rangin saje jani na je।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী” গানটি কে গেয়েছেন?
“সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী” গানটির শিল্পী: কণিকা বন্দ্যোপাধ্যায়। কণিকা বন্দ্যোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।