সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তার | Sanjher Belay Pakhi Fire Nire Tar | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তার
Sanjher Belay Pakhi Fire Nire Tar
কথা: মুনশী ওয়াদুদ
সুর: এ এইচ এম রফিক
শিল্পী: সাবিনা ইয়াসমিন
[সাঁঝের বেলায় পাখি ফিরে
নীড়ে তার
নীলিমা-ভ্রমণ শেষে,
আমি যেন বার বার তেমনি করেই
ফিরে ফিরে আসি এই
বাংলাদেশে]-২
[এখানে আমার
হৃদয়ের স্বপ্ন বোনা,
এই কোমল মাটির স্বর্গ ছেড়ে
আর কোথাও যাবো না]-২
এই সহজ সরল মানুষের
সহজ চাওয়া পাওয়া
আমাকেই বেঁধে রাখে
ভালোবেসে
আমি যেন বার বার তেমনি করেই
ফিরে ফিরে আসি এই
বাংলাদেশে।
[এখানে জীবন
জীবনের কাব্য লেখে,
এই সজীব বুকের রক্ত দিয়ে
এক দুর্বার আবেগে]-২
এই সবুজ শ্যামল প্রকৃতির
সোনালি সোহাগ মেখে
সূর্যটা প্রতিদিন
ওঠে হেসে।
আমি যেন বার বার তেমনি করেই
ফিরে ফিরে আসি এই
বাংলাদেশে।
সাঁঝের বেলায় পাখি ফিরে
নীড়ে তার
নীলিমা ভ্রমন শেষে,
[আমি যেন বার বার তেমনি করেই
ফিরে আসি এই
বাংলাদেশে]-২

Transliteration in English

sajher belay pakhi phire nire tar
Sanjher Belay Pakhi Fire Nire Tar
katha: munshi oadud
sur: e eich em raphik
shilpi: sabina iyasmin

[sajher belay pakhi phire
nire tar
nilima-bhraman sheshe,
ami jen bar bar temni karei
phire phire asi ei
bangladeshe]-2

[ekhane amar
hridyer sbapn bona,
ei komal matir sbarg chere
ar kothao jabo na]-2
ei sahaj saral manusher
sahaj chaoa paoa
amakei bedhe rakhe
bhalobese
ami jen bar bar temni karei
phire phire asi ei
bangladeshe।

[ekhane jiban
jibner kabj lekhe,
ei sajib buker rakt diye
ek durbar abege]-2
ei sabuj shjamal prakritir
sonali sohag mekhe
surjta pratidin
othe hese।
ami jen bar bar temni karei
phire phire asi ei
bangladeshe।
sajher belay pakhi phire
nire tar
nilima bhraman sheshe,
[ami jen bar bar temni karei
phire asi ei
bangladeshe]-2

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তার | Sanjher Belay Pakhi Fire Nire Tar | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।