সীমাহীন সাগরে ভাসিয়ে ভেলা

দেখা হয়েছে: 1.7K

Bangla Lyrics

সীমাহীন সাগরে ভাসিয়ে ভেলা
চলেছি একেলা, চলেছি একেলা।

আধারের মাঝ হায়
কতবার পথ আমি ভুলেছি
ঘুর্ণিপাকে পড়ে কত পথ অকারণে ঘুরেছি।

কেউ তো আসেনি পথ দেখাতে।
সবাই করেছে অবহেলা
চলেছি একেলা, চলেছি একেলা।।

সমুখে ভয়াল পথ
পিছনে ফেরার আর পথ নাই
পথটুকু হলে পাড়
বিধাতা দেবেন তার পায়ে ঠাই

শান্তি সাগরে তরী ডুবে যায়।
জুড়াবে মনের সব জ্বালা
চলেছি একেলা, চলেছি একেলা।

Transliteration in English

simahin sagre bhasiye bhela
chalechi ekela, chalechi ekela।
adharer majh hay
katbar path ami bhulechi
ghurnipake pare kat path okarne ghurechi।
keu to aseni path dekhate।
sabai kareche obhela
chalechi ekela, chalechi ekela।।
samukhe bhayal path
pichne pherar ar path nai
pathtuku hale par
bidhata deben tar paye thai
shanti sagre tari dube jay।
jurabe maner sab jbala
chalechi ekela, chalechi ekela।