Sei Kalachand Nodei Eseche | ফকির লালন সাই
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
সেই কালাচাঁদ নদেয় এসেছে
Sei Kalachand Nodei Eseche
সুরকারঃ ফকির লালন সাই / Lalon
গীতিকারঃ ফকির লালন সাই / lalon
বিভাগঃ লালন
শিল্পীঃ নারায়ণ মন্ডল
সেই কালাচাঁদ নদেয় এসেছে।
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে।।
মজবি যদি কালার পিরিতি
আগে জান গে যা তার কেমন রীতি।
প্রেম করা নয় প্রাণে মরা
অনুমানে বুঝিয়েছে।।
ঐ পদে কেউ রাজ্য যদিও দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়।
রাধা বলে কাঁদছে এখন
তারে কতো কাঁদিয়েছে।।
ব্রজে ছিল জলদ কালো
কী সাধনে গৌর হলো।
লালন বলে চিহ্ন কেবল
দুনয়ন বাঁকা আছে।।
Transliteration in English
sei kalachad nadey eseche Sei Kalachand Nodei Eseche surkarah phakir lalan sai / Lalon gitikarah phakir lalan sai / lalon bibhagah lalan shilpih narayan mandal sei kalachad nadey eseche। o se bajiye bashi phirche sadai kulabtir kulnashe।। majbi jadi kalar piriti age jan ge ja tar keman riti। prem kara nay prane mara onumane bujhiyeche।। oi pade keu rajj jadio dey tabu kalar man nahi paoa jay। radha bale kadche ekhan tare kato kadiyeche।। braje chil jalad kalo ki sadhne gour halo। lalan bale chihn kebal dunayan baka ache।।