সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে
দেখা হয়েছে: 191
Bangla Lyrics
সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে।
খোকা ফিরবে ঘরে ফিরবে
কবে ফিরবে নাকি ফিরবে না…..
দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে
সে তো অশ্রু মুছে আর গোপনে আচলে মুখ লুকিয়ে।
শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে ঘরে ফিরবে
কবে ফিরবে নাকি ফিরবে না…..
দশ্যি ছেলে সে যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার।
সে তো ভাবছে খোকা ফিরবে
লাখ মরণের বাধা মারিয়ে
খোকা আসবে ঘরে আসবে
কবে আসবে নাকি আসবে না…..।।
Transliteration in English
sei rellainer dhare metho pathtar pare dariye ek madhjabaysi nari ekhanao rayeche hat bariye। khoka phirbe ghare phirbe kabe phirbe naki phirbe na….. drishti theke tar brishti geche kabe shukiye se to oshru muche ar gopne achle mukh lukiye। shudhu shunje cheye thake jen akasher sima chariye khoka phirbe ghare phirbe kabe phirbe naki phirbe na….. dashji chele se juddhe gel phirlo na ar ajo shunj hridye tar gumre gumre jay hahakar। se to bhabche khoka phirbe lakh marner badha mariye khoka asbe ghare asbe kabe asbe naki asbe na…..।।